চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়-আদেশের কপি যথাসময়ে অধস্তন আদালতে প্রেরণের নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
- সেমি লিড, আদালত
A A

বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে উচ্চ আদালতের রায় ও আদেশের কপি যথাসময়ে অধস্তন আদালতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী ও বিভিন্ন মাধ্যমে গোচরীভূত হয়েছে যে, কোর্ট কর্তৃক রায়/আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর উক্ত নথির পরবর্তী কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা হচ্ছে না। প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে যে, কোর্ট কর্তৃক প্রদত্ত রায়/আদেশ শাখা কর্তৃক যথাসময়ে টাইপ/কম্পোজ করে তা বিতরণের নিমিত্ত আদান-প্রদান শাখায় পাঠানো হচ্ছে না। ফলে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা অনভিপ্রেত ও অফিস শৃঙ্খলা পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় প্রধান বিচারপতি কর্তৃক বিগত ১৮ সেপ্টেম্বর ঘোষিত ১২ দফা নির্দেশনার আলোকে দেশের সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা নিশ্চিতকরণ এবং বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূরীকরণের উদ্দেশ্যে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো।’

নির্দেশনায় বলা হয়েছে, কোর্ট কর্তৃক প্রদত্ত জামিন আদেশ/খালাস আদেশ কিংবা আসামির মুক্তি পাওয়া সংক্রান্ত প্রদত্ত আদেশ/রায় কিংবা আগাম জামিন সংক্রান্ত প্রচারিত আদেশের পর নথি কোর্ট হতে সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর ওই দিনই কিংবা যুক্তি সঙ্গত কারণে ওই দিন সম্ভব না হলে পরবর্তী কার্যদিবসের মধ্যেই টাইপ/কম্পোজ করে আইটি শাখা সহ তার হার্ড কপি আদান-প্রদান শাখায় প্রেরণ করতে হবে। কোর্ট কর্তৃক প্রদত্ত রিট বা অন্য কোন মোকদ্দমায় কোর্ট কর্তৃক প্রতিপক্ষকে অবগত করা সংক্রান্ত আদেশে কোন সময় উল্লেখ না থাকলে কোর্ট কর্তৃক প্রদত্ত আদেশ/রায় এর নথি সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর আদেশ/রায় কম্পোজ/টাইপ সহ সকল কার্যক্রম নথির ক্রমানুসারে পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে আদান-প্রদান শাখায় প্রেরণ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, কোর্ট কর্তৃক প্রদত্ত সিভিল বা অন্য কোন মোকদ্দমায় নির্দিষ্ট কোন সময়ের মধ্যে অবগত করা সংক্রান্ত কোন নির্দেশনা না থাকলে ওই রূপ মামলায় প্রদত্ত আদেশ/রায় এর নথি সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর আদেশ/রায় কম্পোজ/টাইপ সহ সকল কার্যক্রম নথির ক্রমানুসারে পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে আদেশ/রায় প্রযোজ্য ক্ষেত্রে এলসিআর সহ আদান-প্রদান শাখায় প্রেরণ করতে হবে। কোর্ট কর্তৃক যে কোন মোকদ্দমায় প্রদত্ত আদেশ/রায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশ/রায় অবগত করা কিংবা সুনির্দিষ্ট কোন নির্দেশনা প্রদান করা হলে উক্ত রূপ নির্দেশনা অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে শাখা কর্তৃক টাইপ/কম্পোজ সম্পন্ন করে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিচারপ্রার্থী জনগণ কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে বিচারিক সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করণের নিমিত্ত উল্লেখিত নির্দেশনা সহ বিগত ২৩ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি মূলে প্রচারিত ১২ দফা নির্দেশনা প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট শাখার সুপারিনটেনডেন্টগণকে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশনা প্রতিপালনে কোন ব্যত্যয় প্রমাণিত হলে তা অসদাচরণ বলে গণ্য করে সংশ্লিষ্ট কর্মচারী সহ শাখার দায়িত্ব প্রাপ্ত সুপারিনটেনডেন্টগণের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

এসব নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট শাখার সহকারী ও ডেপুটি রেজিস্ট্রারগণকে শাখার প্রতিদিনের কার্যক্রম তদারকির জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদেশরায়সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীনেশ ত্রিবেদীকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের তাণ্ডব

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা আজ

জুন ২৬, ২০২৬

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT