আন্তর্জাতিক

মিশরে কপটিক গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪১

মিশরে কপটিক গির্জায় অগ্নিকাণ্ডের সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে কপটিক গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিশরে একটি গির্জায় আগুনে শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার গিজা এলাকার আবু সিফিন কপটিক চার্চে অগ্নিকাণ্ডের সময় ৫ হাজারের বেশি প্রার্থনাকারী ছিলেন। আগুনে চার্চের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেলে ভিড়ে পদদলিত হন অনেকে।

আগুনের কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলোযোগ থেকে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গির্জায় বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চলছিলো। বিদ্যুৎ ফিরে আসার ঠিক পরমুহূর্তেই আগুন লাগে। আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে একটি তদন্ত দল।

গির্জায় অগ্নিকাণ্ড ও প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি।

বিষয়:মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…