স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ও ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশন এর মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা সমাজের জন্য কল্যাণমূখী নানা পদক্ষেপে কো-ব্র্যান্ডিংসহ নানাভাবে একত্রে কাজ করতে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে এ স্মারক চুক্তি সই হয়।
রোববার ১২ নভেম্বর রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈসাখা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের পক্ষে চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা ও ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের পক্ষে চীফ কো-অর্ডিনেটর মোঃ আবু তাহির চুক্তিপত্রে সই করেন। এর মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের বাজারে উদ্যোক্তা সৃষ্টি, উন্নয়ন, প্রশিক্ষণ এবং বিভিন্ন উদ্দীপনামূলক ও গঠনমূলক কার্যাবলী একত্রে সম্পাদন করে দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ভূমিকা রাখার আশা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশনের চেয়ারম্যান, বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল চেম্বার বাংলাদেশ ও বাচসাস এর সভাপতি মিডিয়া বিজনেজ ব্যক্তিত্ব রাজু আলীম, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ট্রাব সভাপতি সালাম মাহমুদ, দৈনিক সংবাদ প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক ও বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের মহাসচিব ফাতেমা মীরা, যুগ্ম মহাসচিব মোঃ নজরুল ইসলাম গাজী, ফ্রান্স বাংলা বিজনেস ফোরামের পরিচালক লুৎফুর রহমান বাবু ও যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী নেতা এন আই মাহমুদ।










