চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে রেকর্ড মূল্যে বিক্রি, ‘কুলি’র অপেক্ষায় পুরো ভারত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৫
বিনোদন
A A
অজয় দেবগন ও রণবীর কাপুরের চরিত্রের ছবি, দুজনের মুখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু তামিল দর্শক নয়, সারা ভারতসহ বিশ্বের সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশাল বাজেটের ছবি ‘কুলি’র জন্য। বেশ কয়েকটি কারণ রয়েছে, যার জন্য এই ছবি মুক্তির আগেই বিপুল চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো তারকা নির্মাতা লোকেশ কানাগরাজ এবং সুপারস্টার রজনীকান্তের প্রথমবারের মতো একসঙ্গে কাজ করা!

বিশাল এক সিনেম্যাটিক অভিজ্ঞতা নেয়ার আগেই ইতিমধ্যে কলিউডের ইতিহাসে অন্যতম বড় ওটিটি চুক্তি হয়েছে এই সিনেমার! লোকেশ কানাগরাজ ইতিমধ্যে বিক্রম ও লিও-তে যথাক্রমে কমল হাসান ও থালাপতি বিজয়কে এক অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। এবার, তামিল সিনেমার আরেক কিংবদন্তীকে নিয়ে বড় পর্দায় দুর্দান্ত কিছু করতে চলেছেন তিনি।

এই সিনেমাটি স্বতন্ত্রভাবেই ব্লকবাস্টার হওয়ার ক্ষমতা রাখে, তবে যদি এটি লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের (LCU) সঙ্গে যুক্ত হয়, তাহলে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাবে। ছবিতে দক্ষিণের বহু জনপ্রিয় তারকাকে দেখা যাবে। ক্যামিও চরিত্রে দেখা যাওয়ার কথা আমির খানকে। চলতি বছরেই বড়পর্দায় সিনেমাটি মুক্তি পাবে।

‘কুলি’ ওটিটি প্লাটফর্মে রেকর্ড মূল্যে বিক্রি

Banglabid

সর্বশেষ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আমাজন প্রাইম ভিডিও নাকি থালাইভার ১৭১-এর স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে! যদিও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে, প্রাইম ভিডিও ১২০ কোটি টাকায় ‘কুলি’ সিনেমার ডিজিটাল স্বত্ব কিনেছে, যা একটি বিশাল অঙ্ক।

এর আগে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার ওটিটি স্বত্ব ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছিল, যা তখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ চুক্তি ছিল। এই চুক্তির মাধ্যমে ‘কুলি’ কলিউডের ইতিহাসে তৃতীয় বৃহত্তম ওটিটি ডিল করেছে।

শীর্ষে রয়েছে কমল হাসানের থাগ লাইফ (১৪৯.৭০ কোটি – নেটফ্লিক্স), এবং দ্বিতীয় স্থানে রয়েছে থালাপতি বিজয়ের দ্য গ্রেটেস্ট অব অল টাইম (১২৫ কোটি – নেটফ্লিক্স)। এছাড়া, বিজয়ের লিও-ও ১২০ কোটি টাকায় নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি করেছিল, তাই কুলি এই তালিকায় লিও-এর সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।

Reneta

রজনীকান্ত ও লোকেশ কানাগরাজের এই প্রতীক্ষিত সিনেমাটি যে মুক্তির পর নতুন রেকর্ড গড়বে, তা বলার অপেক্ষা রাখে না! –কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমাজন প্রাইমওটিটিকুলিরজনীকান্তরেকর্ডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT