চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেসওয়েলের পরদিনই কনওয়ের করোনা, বিপর্যস্ত নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড সফরে শুরু থেকেই খাবি খাচ্ছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজ এরইমধ্যে ২-০তে জিতে নিয়েছে স্বাগতিক দল। হারের সঙ্গে কিউই দলে বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক ক্রিকেটারের করোনা। শুরুটা হয়েছিল নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে দিয়ে। সবশেষ, মাইকেল ব্রেসওয়েলের দেহে ভাইরাস শনাক্তের পরদিনই আক্রান্তের খবর এলো ডেভন কনওয়ের।

বুধবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছে পিসিআর টেস্টে করোনা পজিটিভ হন ৩০ বর্ষী কনওয়ে। দলের বাকি সদস্যরা এপর্যন্ত সুস্থ রয়েছেন। তবে নিয়মিত তাদের টেস্ট করানো হবে।

আগে থেকেই করোনা আক্রান্ত মাইকেল ব্রেসওয়েল, দলের ফিজিও বিজল বল্লভ ও কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসনের সাথে নতুন করে পাঁচ দিনের আইসোলেশনে যোগ দেবেন কনওয়ে।

Banglabid

সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেরদিন করোনা আক্রান্ত হন অধিনায়ক উইলিয়ামসন। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেন টম ল্যাথাম। সিরিজের সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন হেনরি নিকোলস, ব্লেয়ার টিকনার এবং শেন জার্গেনসেনও।

আশার কথা, তৃতীয় টেস্টের আগে যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে সবার সেরে উঠতে। আসছে বৃহস্পতিবার শেষ টেস্টে মাঠে নামার আগে করোনামুক্ত হলে মঙ্গলবার হেডিংলিতে অনুশীলনে যোগ দিতে পারবেন তারা। ম্যাচের আগে সপ্তাহখানেক সময় থাকায় আক্রান্ত ক্রিকেটারদের পরিবর্তে ডাকা হয়নি বদলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকনওয়েনিউজিল্যান্ডব্রেসওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT