চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার পানিতে ডুবে মানুষজন ও কন্ট্রোল রুমের কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরগুলো হতে সংগ্রহ করতে এবং পূর্বাভাস সংক্রান্ত সংবাদ প্রচার করতে কন্ট্রোল রুম খুলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপ এবং ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লা জেলাগুলোর বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই বন্যাজনিত কারণে আজ বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অর্থাৎ পানি ভবনের (লেভেল: ২, কক্ষ নং: ২১৪) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো দফতরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি ‘কন্ট্রোল রুম’ খোলা হলো। এর সার্বিক দায়িত্বে থাকবেন এই দফতরের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

Banglabid

এতে আরও বলা হয়, এই কন্ট্রোল রুমের মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত বাপাউবোর মাঠ পর্যায়ের দফতরগুলো হতে সংগ্রহ করা হবে এবং পূর্বাভাস সংক্রান্ত সংবাদ প্রচার করা হবে। সংশ্লিষ্ট জোনের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীদের আকস্মিক বন্যাকালীন জরুরি তথ্যাদির বিষয়ে ই-মেইল বা ফোনের মাধ্যমে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের মোবাইল নং- ০১৩৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮। ই-মেইল [email protected], [email protected] I

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই দফতরের কর্মকর্তা বা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্ট্রোল রুমকুমিল্লানোয়াখালীফেনীবন্যাবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬

ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT