রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলার মধ্যে অন্যতম জুরাছড়ি। ৬০৬ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলায় বসবাসরত মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০২৩ সালে ১০ বেডের হাসপাতালটি ৫০ বেডে উন্নীত করার কাজ শুরু হলেও দু’বছরে তা শেষ হয়নি। ছোট্ট টিন শেড ঘরে চিকিৎসা কার্যক্রম চলছে।








