চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে ট্রেনের সঙ্গে ক্রেনের ধাক্কা, এক সপ্তাহে তৃতীয় রেল দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A
স্পেনের কার্টাজেনায় ট্রেনের সঙ্গে নির্মাণাধীন ক্রেনের ধাক্কা। ছবি: সংগৃহীত

স্পেনের কার্টাজেনায় ট্রেনের সঙ্গে নির্মাণাধীন ক্রেনের ধাক্কা। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব স্পেনের কার্টাজেনা শহরে একটি কমিউটার ট্রেন নির্মাণাধীন একটি ক্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিভিই।

ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মুরসিয়া অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, রেলওয়ে পরিচালনার সঙ্গে সম্পর্কিত নয়—এমন একটি ক্রেন অবকাঠামোগত নিরাপত্তা সীমার ভেতরে ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।

এক সপ্তাহের ব্যবধানে এটি স্পেনে তৃতীয় রেল দুর্ঘটনা। এর আগে রোববার দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলে একটি উচ্চগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হন। এছাড়া মঙ্গলবার উত্তর-পূর্ব কাতালোনিয়ায় আরেকটি দুর্ঘটনায় ট্রেন চালক নিহত হন।

এদিকে মঙ্গলবারই বার্সেলোনার আঞ্চলিক রেল নেটওয়ার্কে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। যদিও এতে কেউ আহত হয়নি। রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানিয়েছে, ঝড়ের সময় লাইনে একটি পাথর পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।

একাধিক দুর্ঘটনার পর দেশটির বৃহত্তম ট্রেনচালক ইউনিয়ন রেল নিরাপত্তা জোরদারের দাবিতে আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

Reneta

ট্রেনচালক ইউনিয়ন সেমাফ এক বিবৃতিতে জানিয়েছে, আদামুজ ও গেলিদায় সংঘটিত প্রাণঘাতী দুর্ঘটনাগুলো রেলওয়ে কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো করেছে। একই সঙ্গে রেল অবকাঠামোর নিরাপত্তার জন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিও জানিয়েছে ইউনিয়নটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন দুর্ঘটনাট্রেনচালক ইউনিয়ন সেমাফস্পেনস্পেনে তৃতীয় রেল দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT