চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহ’র সাথে উত্তপ্ত বাক্য বিনিময়, কনস্টাস বলছেন তারই ‘ভুল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে শেষ টেস্টের প্রথমদিনের শেষ বলের ঘটনা। বল করার আগে উসমান খাজার প্রস্তুত হতে সময় লাগা, ননস্ট্রাইকে থাকা স্যাম কনস্টাসের সাথে জাসপ্রীত বুমরাহ উত্তপ্ত বাক্য বিনিময়, ওই বলে খাজাকে আউট করে কনস্টাসের দিকে বুমরাহর তেড়ে যাওয়া, তেড়ে যায় পুরো ভারত দলই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জন্য কনস্টাস নিজেকে দায়ী করে বলছেন, সম্ভবত তারই ভুল।

কনস্টাসকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, ‘ওহ, আমি বিচলিত ছিলাম না। দুর্ভাগ্যবশত, খাজা আউট হয়ে যায়। সে কিছুটা সময় নেয়ার চেষ্টা করছিল। এটা সম্ভবত আমার ভুল ছিল, কিন্তু এমন ঘটে। এটা ক্রিকেট। কৃতিত্ব বুমরাহ’র। সে উইকেটটি তুলে নেয়, কিন্তু দল অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেছে।’

ভারতীয়দের এমন আচরণ ঘিরে ১৯ বর্ষী কনস্টাসকে ভয় দেখানোর অভিযোগ তুলে আইসিসির নিয়ম-কানুনের কথা টেনেছিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অজি কোচের অভিযোগের উত্তরে ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, আপনি এত নরম হতে পারবেন না।

আগে মেলবোর্ন টেস্টের শুরুর দিনেই শাস্তি পেয়েছিলেন বিরাট কোহলি। স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা দিয়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল কিংবদন্তি ব্যাটারকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল মহাতারকার নামের পাশে।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছিলেন ১৯ বর্ষী স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। অভিষেকে ফিফটি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকনস্টাসখাজাবুমরাহভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬

ভারতের জনপ্রিয় টেলি অভিনেত্রীর আত্মহত্যা!

জুন ১৫, ২০২৬

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

জুন ১৫, ২০২৬

দুবাই থেকে ঢাকা: বেনজীরকে প্রত্যর্পণের পথে আইনি ও কূটনৈতিক বাধা

জুন ১৫, ২০২৬

রাইস মিল মালিককে ‘রগ কেটে’ হত্যা, সাবেক স্ত্রী আটক

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT