পুলিশের আইজি বলেছেন, ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখেই গুলশানের কুটনীতিক পাড়ায় পুলিশ কন্সটেবল কাউসারকে রাতের নিরাপত্তা দায়িত্ব দেয়া হয়েছিলো। কি পরিস্থিতিতে ওই হত্যাকাণ্ড, তা জানতে উপ-কমিশনার পদ মর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আর রিমান্ডে চলছে কনস্টেবল কাউসারের জিজ্ঞাসাবাদ।






