চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ধৃষ্টতাপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিকর। বঙ্গবন্ধু কন্যাকে সড়িয়ে তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র চালাচ্ছে। ‘

তিনি আরও বলেন: বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে বঙ্গবন্ধুর সৈনিকরা সবসময় প্রস্তুত। দেশপ্রেমিক জনগণও শেখ হাসিনার সাথে আছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি এবং বিএনপি জামাতের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

শনিবার (২৭ মে) সকালে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহিদ মিনার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুজিত রায় নন্দী বলেন, বিশ্বনেতারা যখন শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছেন, বঙ্গবন্ধুকন্যা যখন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, তখনই বিএনপি ও তার দোসর রাজনৈতিক দলগুলোর গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি নেতার এ বক্তব্য মূলত তারই বহিঃপ্রকাশ। রাজনীতিতে পরাস্ত হয়ে দেশে-বিদেশে শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রলাপ বকছে দলটির অধিকাংশ নেতাকর্মী।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে জন্য বঙ্গবন্ধুর কন্যার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বের বিকল্প নেই।

Reneta

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।

এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসুজিত রায় নন্দী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ বছর বয়সে ৫টি ডিগ্রি অর্জন

পরবর্তী

ধোনির রাজত্ব, নাকি পান্ডিয়াদের টানা দুই

পরবর্তী
ধোনি ও রোহিত শর্মা ক্রিকেট মাঠে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোনির রাজত্ব, নাকি পান্ডিয়াদের টানা দুই

এক গ্লাসে মদ্যপান করছে চীনা ইনফ্লুয়েন্সার. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইভে এসে ৭ বোতল মদ্যপানে চীনা ইনফ্লুয়েন্সারের মৃত্যু

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT