চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেন-শি জিনপিংয়ের দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠকে কী আলোচনা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাইডেন ও শি জিনপিং দীর্ঘ বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় এক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে উঠে এসেছে আন্তর্জাতিক এবং রাজনৈতিক কিছু বিষয়। আলোচনায় দুই নেতার কিছু বিষয়ে মতৈক্য এবং কিছু বিষয়ে মতভেদ দেখা গেছে।

গতকাল ১৫ নভেম্বর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন ফোরামের সম্মেলনের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে আগামীতে দুই দেশের সম্পর্ক দায়িত্ববোধের সাথে পরিচালিত হবে এবং দুদেশের জনগণ ও বিশ্ববাসীর দায়িত্বভার তাদের কাঁধে বলেও উল্লেখ করেছেন দুই নেতা।

দীর্ঘ চার ঘণ্টা যাবৎ বৈঠকে কথা বলেন জো বাইডেন ও শি জিনপিং। এই বৈঠকে দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা শুরু করার কথা হয়েছে। শি বলেছেন, এই আলোচনা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। এছাড়াও এআই বা কৃত্রিম মেধা নিয়েও একটি যৌথ সরকারি ব্যবস্থাপনা এবং ওয়ার্কিং গ্রুপ গঠন করার কথা হয়েছে বৈঠকে।

তাইওয়ান প্রসঙ্গে শি বলেছেন, চীন চায় তাইওয়ান শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে মিশে যাক। আর যদি জোর করতে হয়, তবে তার শর্ত নিয়ে চীন আলোচনা করতে রাজি। তবে যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানের হাতে আর অস্ত্র তুলে না দেয়। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র এই বিষয়ে তাদের মনোভাব বদল করেনি। তাই এই বৈঠকের পরও তাইওয়ান নিয়ে মতভেদ থেকে গেছে।

বাইডেন ও শি-র মধ্যে আলোচনায় ইসরায়েল-হামাস প্রসঙ্গও উঠেছিল। বাইডেন শি-কে অনুরোধ করেছেন, ইরান যেন কোনোরকম উসকানিমূলক কাজ না করে, তা যেন চীন নিশ্চিত করে। এই বিষয়ে চীনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে আলোচনা করছেন। গাজায় যা হচ্ছে, তা যদি মধ্যপ্রাচ্যে আরও ছড়ায়, তাহলে তার ফল ভালো হবে না বলে তারা ইরানকে জানিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, পৃথিবী অনেক বড়। এখানে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে কেউ সফল হতে পারে। চীন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যেতে বা তাদের আসন ছিনিয়ে নিতে চায় না। যুক্তরাষ্ট্রেরও চীনকে দমিয়ে রাখা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজো বাইডেনতাইওয়ানযুক্তরাষ্ট্রশি জিনপিং
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT