চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে জামায়াত নেতার ওপর হামলার নিন্দা: জড়িতদের গ্রেপ্তারের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
রাজনীতি
A A
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার ওপর নির্মম হামলা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার ওপর নির্মম হামলা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার ওপর নির্মম হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলমগীর শেখকে পরিকল্পিতভাবে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, হামলাকারীরা আলমগীর শেখকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের কারণে কাউকে হত্যা বা গুরুতর আহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি এবং এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।

Reneta

একই সঙ্গে আহত আলমগীর শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি দেশবাসীকে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভোটের নামে জবরদস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে ও পিটিয়ে জখমজামায়াতে ইসলামীর নেতাফরিদপুর নগরকান্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT