চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবনের নিরাপত্তায় সামনে এবার ‘কংক্রিটের ব্লক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘিরে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় দিনেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এদিন কাঁটাতাড়ের বেড়া, ব্যারিকেডের সঙ্গে বসানো হয়েছে কংক্রিটের ব্লক। ওই এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান করা গোটা দশেক আন্দোলনকারীর সঙ্গে ভিড় রয়েছে উৎসুক জনতার।

ডিএমপি মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, বঙ্গভবন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদারে নতুন করে কংক্রিটের ব্লক বসানো হয়েছে। সেনাবাহিনী, এপিবিএন,র্যাব, বিজিবির সঙ্গে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আন্দোলন শুরুর তৃতীয় দিন বৃহস্পতিবারও বঙ্গভবনের সামনের রাস্তায় ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা। ব্যারিকেডের উপরে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আর ব্যারিকেড এর পিছনে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবারই বঙ্গভবনের সামনের সড়কে কাঁটা তারের বেড়া দেওয়া হলেও বৃহস্পতিবার কাঁটাতারের বেড়া আরো বাড়ানো হয়েছে। পাশাপাশি কংক্রিটের ব্লক বসানো হয়েছে পুরো প্রবেশপথে৷

Reneta

এতে বঙ্গভবনের সামনের সড়ক দিয়ে ভেতরে প্রবেশের রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান বজায় রাখা নিয়ে দুটি পক্ষ তৈরি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুইদিন সময় চাইলে একটি পক্ষ সরে গেলেও আরেক পক্ষ অবস্থান অব্যাহত রাখে।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ব্যাপক উত্তেজনার পর বুধবার সকাল থেকে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে দেশত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।

সম্প্রতি একটি পত্রিকার সম্পাদকের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতি বলেন, পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।

এরপর নতুন করে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সরকার পতনে নেতৃত্বদানকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংক্রিট ব্লকবঙ্গভবনরাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT