চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় গণফোরামের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান-এর ডিজিটাল নিরাপত্তা আইনে দয়েরকৃত মামলার প্রতিবাদে যৌথ বিবৃতি দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। বিবৃতিতে তারা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন: কোন সংবাদ প্রকাশে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতে পারেন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা দায়ের করতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢালাওভাবে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের এবং রাতের অন্ধকারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া দেশে আইনের শাসনের পরিপন্থী।

তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ দ্বারা এভাবে মামলা দায়ের ও গ্রেফতার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কণ্ঠরোধ করার ভয়াবহ হুমকি সৃষ্টি করবে।

তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলি বাক স্বাধীনতা ও স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে সেগুলি অবিলম্বে সংশোধনের আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিবেদক শামসুজ্জামান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সংবাদকর্মীদের হয়রানী বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণফোরামড. কামাল হোসেনমতিউর রহমানশামসুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT