বাংলাদেশ

৮ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

Josep Borrell Fontelles জোসেফ বোরেল

জোসেফ বোরেল

বিএনপির মহাসমাবেশ পরবর্তী সংঘর্ষের জেরে সারাদেশে দলটির নেতাকর্মীদের প্রেপ্তারের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছে তারা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন।

জোসেফ বোরেল লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন। এরপর থেকে ঢাকাসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ ও র‍্যাব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৮ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন জোসেফ বোরেল বিএনপির মহাসমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…