গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ২১ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর
সরকারি কর্মকর্তা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, পেছনে অন্যান্য সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আওয়ামী লীগ সরকারের সময়ে গত তিন সংসদ নির্বাচনে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ২১ জনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে ৪৩ জনকে। আগামীতে নির্বাচনে যেন কর্মকর্তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এছাড়া, সারদায় প্রশিক্ষণরত ৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরিচ্যুত করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



