চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
৪:২০ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ মোট ১০ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার ৩ জুন দুপুর ১২ টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১ টায় শেষ হয়।

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ১০টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়। পাশাপাশি ছিলো জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের পরীক্ষার্থীদের সিট খোঁজা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় তৎপর থাকতে দেখা যায়।

খাদিজা আক্তার স্বপ্না নামে এক পরীক্ষার্থী বলেন, ‘এক্সাম হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে তবে ফিজিক্স-এর প্রশ্ন গুলো তুলনামূলক কঠিন এসেছে মনে হলো।’

মাশুক রেজা জাহাঙ্গীর নামের আরও এক পরীক্ষার্থী বলেন, ‘হলে ঘড়ি ছিলো না তবে স্যাররা ১৫ মিনিট পরপর ইনফর্ম করে দিয়েছে। ম্যাথ প্রশ্ন একটু কঠিন আসছে এবং ম্যাথের মধ্যে কিছু প্রশ্ন সিলেবাসের বাহির থেকে আসছে তাই একটু হিমশিম খেতে হয়েছে।’

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ‘আমাদের সবল ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। তাই কোন সমস্যা হয়নি। সব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল, সব মিলিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। আর কত শতাংশ পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসেছে, সেটা আরও কিছু সময় পর বলা যাবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন বলেন, ‘আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT