চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
জনসমাগমের মধ্যে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ, ঢাকা শহরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কমপ্লিট শাটডাউন (সংগৃহীত)

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ২৮ আগস্ট পূর্ণ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে আয়োজিত সমাবেশ থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই ঘোষণা দেন। তিনি জানান, বৃহস্পতিবার সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইদিন বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

লিপু অভিযোগ করে বলেন, “আমাদের তিন দফা দাবির কোনোটি পূরণ হয়নি। যারা নীতিনির্ধারণে বসে আছেন, তারা আসলে আমাদের আন্দোলনের বিষয়ে কিছুই জানেন না।”

Banglabid

বুধবার রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিন সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছিল অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের দাবি মূলত চাকরি ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “দাবি-দাওয়া ও আলোচনার পথ খোলা আছে। তবে কথায় কথায় শাহবাগ অবরোধ বা যমুনায় যাওয়া সমাধান নয়। ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমপ্লিট শাটডাউনপ্রকৌশল বিশ্ববিদ্যালয়সারাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

পরবর্তী

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

পরবর্তী
নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাঠে উত্তেজিতভাবে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ স্তরের দলের বিপক্ষে হেরে চটেছেন আমোরিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT