রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের সব সিটি করপোরেশনের মতো প্রশাসক দিয়ে চলছে গাজীপুর সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে মেয়র ও কাউন্সিলরসহ কোনো জনপ্রতিনিধি না থাকায় দেশের বৃহত্তম এই সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। নগরবাসীর অভিযোগ, নগরীর উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে।






