চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৩
বিনোদন
A A

তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ফ্ল্যাট দেয়ার নামে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন নুসরাত, এমন অভিযোগ উঠেছে। ‘প্রতারিত ব্যক্তিরা’ সরাসরি অভিযোগ জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি)।

জানা যায়, সোমবার সন্ধ্যা নাগাদ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি ইডির দফতরে হাজির হয়েছিলেন। সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের সঙ্গে ইডির দফতরে দেখা গিয়েছিল বিজেপি নেতা শঙ্কু দেব পাণ্ডাকেও।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ফ্ল্যাট দেয়ার কথা বলে। প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরাতের সংস্থা দাবি করেছিল, তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তর করা হবে। নুসরাতের পাশাপাশি রাকেশ সিং নামে আরও একজন ডিরেক্টর আছেন এই সংস্থার।

সময় মতো ফ্ল্যাট না পেয়ে প্রতারিতরা অভিযোগ দায়ের করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এই নিয়ে মামলা দয়ের করা হয়েছিল। ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটাই না পেয়ে শেষ পর্যন্ত ইডির কাছে অভিযোগ করেছেন তারা।

অভিযোগ উঠেছে, নুসরাতের বিরুদ্ধে এই মামলা তুলে নেওয়ার জন্য নাকি অভিযোগকারীদের ওপর প্রশাসনিক স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগকারীরা দাবী করেছেন ফ্ল্যাট দেয়ার নামে টাকা নিয়ে তা দিয়ে এভিনিউতে নিজেই ফ্ল্যাট কিনেছেন নুসরাত। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন ‘প্রতারিত ব্যক্তি’রা।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূল কংগ্রেসনুসরাত জাহানবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবির নির্বাচন হবে কবে? জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পিতৃভূমি বগুড়ায় তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

জ্বালানিমন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবের মিল নেই: ডা. শফিকুর রহমান

এপ্রিল ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে উত্তেজনা, পাকিস্তানের প্রস্তুতি

এপ্রিল ২০, ২০২৬

দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার করার ভাবনা ভারতের

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT