চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় প্রতীক হারানোর শঙ্কায় মমতার তৃণমূল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভাঙনের মুখে পড়া তৃণমূল কংগ্রেস এবার দলীয় প্রতীক ‘জোড়া ঘাসফুল’ হারানোর শঙ্কায় পড়েছে। দল থেকে বেরিয়ে যাওয়া বিদ্রোহী নেতারা নতুন নেতৃত্ব ঘোষণা করার পর প্রতীকটির নিয়ন্ত্রণ নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী নেতারা সোমবার দলীয় চেয়ারপারসনের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদকের পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক ও রাজ্যের সাবেক মন্ত্রী অরূপ রায়কে নতুন চেয়ারম্যান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ চারজনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Banglabid

এরপর থেকেই প্রশ্ন উঠেছে, বিদ্রোহীরা দলীয় প্রতীক ‘জোড়া ঘাসফুল’-এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে কি না। এ ঘটনায় মমতাপন্থী নেতারা বিদ্রোহীদের ‘বেইমান’ আখ্যা দিয়ে আট নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু সাংগঠনিক ব্যবস্থা নিয়ে প্রতীক রক্ষা করা কঠিন হতে পারে। কারণ বিদ্রোহী শিবির ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে নতুন কমিটির তথ্য জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনে নতুন নেতৃত্বের দাবি উত্থাপন করা হলে ‘জোড়া ঘাসফুল’ প্রতীকের মালিকানা নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হতে পারে।

এদিকে বিদ্রোহী সাংসদদের একটি অংশ ইতোমধ্যে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিলেও তারা তৃণমূলের ঐতিহ্যবাহী প্রতীকটির দাবিতে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। গত ১৮ জুন অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়ের কলকাতার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আইনি পদক্ষেপের সম্ভাবনাও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Reneta

১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই ‘জোড়া ঘাসফুল’ প্রতীকটি দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, প্রতীকটি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ, তৃণমূল পর্যায়ের রাজনীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

তবে প্রতীকটির নকশা নিয়েও অতীতে বিতর্ক রয়েছে। চিত্রশিল্পী সোমনাথ চৌধুরী দাবি করেছেন, তিনিই মূলত প্রতীকটির নকশা তৈরি করেছিলেন। যদিও বরাবরই এর স্রষ্টা হিসেবে নিজেকে উপস্থাপন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হলে শুধু নেতৃত্ব নয়, তৃণমূলের ঐতিহাসিক প্রতীক ‘জোড়া ঘাসফুল’ নিয়েও বড় ধরনের আইনি ও রাজনৈতিক লড়াই দেখা দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া ঘাসফুলতৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গবিধানসভা নির্বাচনমমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT