কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতা খুন

রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসবাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে অসংখ্য টিনের ঘর ও সরঞ্জাম দেখা যাচ্ছে, যেখানে শীতল আবহাওয়া ও ঝড়ের আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা কমিউনিটির একজন নেতা (মাঝি) নিহত হয়েছেন।

আজ (১৩ মে) সোমবার ভোরে উখিয়া উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এই ঘটনা ঘটে বলে এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মোহাম্মদ ইলিয়াছ (৪৩) উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা) ছিলেন।

উখিয়া থানার ওসি বলেন, রোববার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে ১০ থেকে ১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত দুষ্কৃতকারি ঘরের দরজা ভেঙ্গে তাকে তুলে নিয়ে পার্শ্ববতী হ্যান্ডিক্যাপ অফিসের পিছনে নিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়ে।

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দূর্বৃত্তরা পালিয়ে গেছে। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শামীম হোসেন।

বিষয়:খুন রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…