বাংলাদেশ

ডিসি নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অফিসিয়াল লোগো, যেখানে লাল ঘোড়া চিহ্নিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে ওঠা ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ৯ অক্টোবর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আইন উপদেষ্টাকে আহ্বায়ক এবং স্বরাষ্ট্র ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টাকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।

এই কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে বিপুল অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের নাম এসেছে।

এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও সংশ্লিষ্ট ৬৫ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।

বিষয়:ডিসি ডিসি নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…