চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি খাতে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। এই সংগঠনের প্রথম নির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

২০২৪-২০২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মার্স সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী শামীম।

নতুন প্রেসিডেন্ট এম এ জব্বার বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি এবং বৈশ্বিক প্রযুক্তিগত প্রবণতার সঙ্গে সারিবদ্ধ করার ক্ষেত্রে আমরা কাজ করব। আশা করি, এক্ষেত্রে আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ই চৌধুরী শামীম বলেন, বাংলাদেশে প্রযুক্তিগত ব্যবস্থাপনায় ২০ বছরের অভিজ্ঞতা এবং নিউইয়র্ক আইবিএম করপোরেশনে সেমি সেমিকন্ডাক্টর ইউনিটের বিভিন্ন শাখায় ১০ বছরের দক্ষতা অ্যাসোসিয়েশন পরিচালনায় সহায়ক হবে।

২০২৪-২০২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন), ড. মিজানুর মোহাম্মদ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, টিটন প্রাইভেট লিমিটেড, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোজাহেদুল হক আবুল হাসানাত, চিফ টেকনিক্যাল অফিসার, ডায়নামিক সলিউশন ইনোভেটরস, এবং পরিচালকবৃন্দ, আলিয়া শাফকাত, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, তাহো প্রাইভেট লিমিটেড, মোহাম্মদ আলম, ব্যবস্থাপনা পরিচালক, মেট্রো সায়েন্টিফিক, মুনির আহমেদ, পরিচালক, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, কামরুল আহসান দেওয়ানজী, ব্যবস্থাপনা পরিচালক, বালু টেকনোলজিস লিমিটেড ও আশিকুর রহমান তানিম, চিফ এক্সিকিউটিভ অফিসার, থিঙ্ক গ্লোবাল লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডবাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT