বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুঁজতে কমিশন রূপরেখা প্রস্তুত: আইনমন্ত্রী

আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধু হত্যার যড়যন্ত্রকারীদে খুঁজে পেতে কমিশন রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে শিগগিরই জাতীয় সংসদে তা উপস্থাপন করা হবে জানান তিনি।
মন্ত্রী আজ মঙ্গলবার ১ আগস্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল রচিত ‘পনেরো আগস্টের নেপথ্যে কুশীলব’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন,কানাডা ও আমেরিকায় থাকা বঙ্গবন্ধুর দুই খুনীকে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন তারা।
অনুষ্ঠানে আওয়ামী লাগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ মনজুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






