নিত্যপণ্যের বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার দাবি শিক্ষার্থীদের।
রোববার (১১ আগস্ট) ভোক্তা অধিদপ্তরের সাথে বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে, শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি।
তদারকিকালে শিক্ষার্থীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।








