কুমিল্লা

কুমিল্লায় কঠিন চীবর দানোৎসব উদযাপিত

কুমিল্লায় চীবর দানোৎসবের জন্য ভক্তরা ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় কঠিন চীবর দানোৎসবের সময় ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লায় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব ২৩ তম দানোত্তম ‘কঠিন চীবর দানোৎসব’ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নব শালবন বিহার ও বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ে এ দানোৎসব উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্ঠা শ্রীমং জিনসেন মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। মুখ্য আলোচক ছিলেন আন্তজার্তিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডার উপাধক্ষ্য শ্রীমং সুনন্দপ্রিয় ভিক্ষু, আলোচক ছিলেন শ্রীমং প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমং প্রজ্ঞাজ্যোতি মহাথের।

চীবর উৎসর্গের সময় ভক্তদের সাধু, সাধু, সাধু কণ্ঠধ্বনিতে নব শালবন বিহারের সমগ্র আশেপাশে এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিষয়:কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…