চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্জারের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন সর্বোচ্চ ‍২ লাখ টাকা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৩:১৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমানতকারীরা তাদের বিদ্যমান চেকবই ব্যবহার করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, পাঁচটি ব্যাংকের আমানতকারীদের হিসাব নতুন ব্যাংকে স্থানান্তরের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের সব আমানত স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্থানান্তরিত হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, হিসাব স্থানান্তরের পর আমানতকারীরা তাদের বর্তমান চেকবইয়ের মাধ্যমে এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) গ্রাহকদের হিসাবে সম্পূর্ণ নিরাপদ থাকবে। পাশাপাশি ওই আমানতের ওপর প্রচলিত হারে মুনাফা প্রদান অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হবে। এর ফলে আমানতকারীদের মধ্যে অতিরিক্ত টাকা উত্তোলনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআমানতকারীইসলামী ব্যাংকচেকবইটাকা উত্তোলনবাংলাদেশ ব্যাংকব্যাংক খাতব্যাংক মার্জাররাষ্ট্র মালিকানাধীন ব্যাংকসম্মিলিত ইসলামী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT