গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুই ট্রেনের চালকসহ কয়েকজন কর্মী ও যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর বিকেল তিনটার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে আপ ঘুন্টি স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে।







