জনপদ

১৬ জন নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়া-ট্রেন দুর্ঘটনা-তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ রেলস্টেশনে ২ ট্রেনের সংঘর্ষে নিহতের ঘটনায় আখাউড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে স্টেশন মাস্টার জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নির্ধারিত ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়া সম্ভব নাও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে দুইটি ট্রেনের সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন শতাধিক যাত্রী।

বিষয়:ট্রেনের মুখোমুখি সংঘর্ষ নিহত ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…