চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন দুর্ঘটনাস্থলে ইতালির প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মঙ্গলবার ইতালির দক্ষিণের পুগলিয়া এলাকায় হওয়া ট্রেন দুর্ঘটনার এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। তিনি এ দুর্ঘটনার
আনুষ্ঠানিক তদন্তের নির্দেশও দিয়েছেন।

সময়টিকে ‘কান্নার মুহূর্ত’ উল্লেখ
করে রেনজি বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং
নির্দেশ দিয়েছি যেন কোনো রকম বিধিনিষেধ না রেখে তদন্ত চালিয়ে দুর্ঘটনার
জন্য দায়ী কে, তা খুঁজে বের করা হয়।’

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দু’টি ট্রেনের ওই মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও বহু মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার্থে সাধারণ মানুষের কাছে রক্তদানের অনুরোধ জানিয়েছে।

পুগলিয়া অঞ্চলে বারি এবং বারলেত্তার মধ্যবর্তী একই রেললাইনের ওপর ট্রেন দু’টি একে অপরের দিকে এগিয়ে এলে মুখোমুখি সংঘর্ষটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়াও ছিল একেবারেই পরিষ্কার।

সংঘর্ষে সামনের দিকে থাকা বেশ কয়েকটি বগি একেবারেই ভেঙ্গেচুরে যায়। দুর্ঘটনার পর তীব্র গরমে উদ্ধারকাজে অংশ নেন ২শ’র বেশি উদ্ধারকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালি-ট্রেন দুর্ঘটনাট্রেনের মুখোমুখি সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT