গাইবান্ধা

যাত্রীবাহীবাস ও প্রাইভেট কারের সংঘর্ষ চালকসহ নিহত ২

দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসাবশেষ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ধ্বংসাবশেষ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার ৩০ জুন সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, প্রাইভেট কারের যাত্রী ফেনির ফুলগাজি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও কারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকা হক মিয়ার পুত্র মো. মিজান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরমুখি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-খ ১২-৩০৮৬) এর সাথে ঢাকামুখি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৭৪) এর মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়েমুচড়ে যায়। এতে কারে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বিষয়:গাইবান্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…