চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৬:০২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, রাঙ্গামাটি
A A
বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থল, আহত ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ১ কলেজ শিক্ষার্থী নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস (চট্টমেট্রো ব-১৫-৫০০৬) ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজ শিক্ষার্থীর নাম পাইমে মারমা। তিনি বান্দরবান জেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। নিহত পাইমে মারমা রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত।

Banglabid

তিনি আরও জানান, আহত যাত্রী ও চালককে উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

অন্যদিকে, শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহী একটি বাস রাঙামাটি রাজবন বিহারে আসার সময় গাড়িটি মানিকছড়ি শালবাগান এলাকায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছেন।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষরাঙামাটির রাজস্থলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT