চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভকারীদের বাধায় বিলম্বিত ম্যাচ, ফাইনালে কোকো গাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আর্থার অ্যাশে স্টেডিয়ামে চার পরিবেশকর্মীর বিক্ষোভে বাধার মুখে পড়ে ইউএস ওপেনে কোকো গফ এবং ক্যারোলিনা মুচোভার মধ্যকার সেমিফাইনাল। এক বিক্ষোভকারী তার খালি পা কংক্রিটের মেঝেতে আঠা দিয়ে আটকে ফেলেন। ৪৯ মিনিট বন্ধ থাকে খেলা। পরে মুচোভাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন কোকো গাফ।

বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথম সেটে কোকো গাফ ৬-৪ ব্যবধানে জয় পান। দ্বিতীয় সেটে তিনি ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় বিক্ষোভকারীদের বাধায় খেলা বন্ধ হয়। প্রথমে নিরাপত্তারক্ষী, এরপর দেড় ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের সরাতে যান। বিক্ষোভকারীরা যে শার্ট পরেছিলেন তাতে লেখা ছিল, জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করুন।

পরে খেলা আবারো শুরু হলে দ্বিতীয় সেটে দশম বাছাই চেক রিপাবলিকের মুচোভাকে ৭-৫ ব্যবধানে হারান কোকো গাফ। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে পা দিলেন।

ইউএস টেনিস অ্যাসোসিয়েশন বলেছে, তিনজন প্রতিবাদকারীকে কোনো ঘটনা ছাড়াই স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছিল। তবে কোর্টে আঠা দিয়ে পা আটকে ফেলা ব্যক্তিকে সরাতে আরও বেশি সময় লাগে। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, আর চিকিৎসা কর্মীদের সহায়তায় তাকে সরানো সম্ভব হয়।

র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা ১৯ বর্ষী তারকা ফাইনালিস্ট হওয়ার পর বলেন, ‘ম্যাচে বাধার সম্মুখীন হওয়া কিছুটা চ্যালেঞ্জিং ছিল। কারণ আপনি জানেন, এটা সাধারণ কোনো বিলম্ব ছিল না। আমরা জানতাম না খেলা শুরু হতে কত সময় লাগবে। সুপারভাইজার এবং নিরাপত্তাকর্মীদের সাথে আমরা কথা বলছি। তারা বলতে পারেন যে পাঁচ মিনিট বা এক ঘণ্টার মতো লাগতে পারে। কখন শুরু হবে, তা নির্ধারণ করা কঠিন ছিল।’

Reneta

‘তবে আপনি জানেন, জীবনে এমনটা ঘটে থাকে। তাই আমি প্রথম সেট এবং প্রথম গেমটি জেতার সময় যে গতি রেখেছিলাম, সেটি ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করি।’

সেমিফাইনালে বাধা দেয়ার সময় একজন প্রতিবাদকারী বলেছিলেন যে, তারা ইউএস ওপেনকে জবাবদিহিতার মুখে আনতে চেয়েছিল। কারণ আসরটির স্পন্সর যেসব বড় কর্পোরেশন আছে, তাদের নীতিগুলো বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখছে।

এ ব্যাপারে গফের ভাষ্য, ‘শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ হয়েছিল। তাই আমি এতে খুব বেশি ক্ষিপ্ত হতে পারি না। স্পষ্টতই আমি যখন ৬-৪, ১-০ ব্যবধানে জিতেছি তখন গতি ঠিক রেখে খেলা চালিয়ে জেতে চাইছিলাম। যদি তারা মনে করে, তাদের কণ্ঠস্বর শোনার জন্য এমন কাণ্ড করা দরকার, আমি সত্যিই এতে বিচলিত হতে পারি না।’

গত জুলাই মাসে উইম্বলডনে দুটি ম্যাচ বাধাগ্রস্ত হয়। পরিবেশকর্মীরা স্ট্যান্ড থেকে কোর্টে লাফিয়ে পড়ে এবং ঘাসের উপর কমলা রঙ ছিটিয়ে দেয়।

ফাইনালে পৌঁছে যাওয়ার পরও পা মাটিতেই রাখছেন মার্কিন কৃষ্ণকলি। বলেছেন, ‘আমি এই টুর্নামেন্টটি দেখে বড় হয়েছি। তাই ফাইনালে যাওয়ার মানে অনেক বড় ব্যাপার। উদযাপন করার জন্য যথেষ্ট। কিন্তু কাজ শেষ হয়নি। আশা করি, শনিবার ফাইনালে আমাকে সমর্থন করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনকোকো গাফমুচোভালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT