চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামিসা হত্যা মামলার রায় আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা এবং মরদেহ খণ্ডবিখণ্ড করার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার (৭ জুন) সকাল ১০টায় ঘোষণা করবেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান আশা প্রকাশ করে বলেছেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় হবে।

শনিবার (৬ জুন) রাতে তিনি জানান, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ঘটনার বিস্তারিত বিবরণসহ প্রয়োজনীয় সব নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

তদন্ত কর্মকর্তা বলেন, রামিসার হত্যাকাণ্ডে পুরো দেশ শোকাহত হয়েছিল। তিনি আশা করেন, আদালতের রায় ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মামলার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত থাকবেন। রামিসার পরিবারের সদস্য ও স্বজনরাও আদালতে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরান ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Reneta

তদন্ত সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে বড় বোনের পিছু নিয়ে বাসার বাইরে বের হলে রামিসাকে সিঁড়ির কাছে দেখতে পান প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা। পরে তাকে জোর করে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গোপনের উদ্দেশ্যে তা খণ্ডিত করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

পরে পালানোর চেষ্টা করলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতার তথ্যও পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায়ের দিন নির্ধারণ করেন আদালত।

উল্লেখ্য, গত ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই দিন মামলাটি পরবর্তী বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামিসা হত্যারামিসাকে ধর্ষণহত্যা মামলার রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT