চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ককটেল বিস্ফোরণ: ২ কাভার্ড ভ্যানে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে ককটেল বিস্ফোরণে ট্রাক ও ভ্যান আগুনে পুড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে আজ ককটেল ফাটিয়ে ২টি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি ২টিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

Banglabid

এই ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যান চালক খাদেমুল ইসলাম বলেন, কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। পথে ৭-৮টি মোটরসাইকেল এসে ভ্যানের গতিরোধ করে। গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুঁড়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়। এক পর্যায়ে ককটেল ফাটিয়ে ও পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা গ্লাসের আঘাতে আমার হাত কেটে গেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, সকালে কে বা কারা ২টি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনককটেলদুর্বৃত্তফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT