চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নৌপথের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
নৌপথে নিরাপত্তা ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যাত্রীরা যেন ঘরে ফিরতে পারে এজন্য নদী তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরিঘাটে নজরদারি বাড়ানোসহ নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালে কোস্ট গার্ডের ঈদকেন্দ্রীক ব্যাপক তৎপরতা দেখা যায়। টার্মিনালে আসা সন্দেহজনক ব্যক্তিদের ব্যাগ, লাগেজ তল্লাশির পাশাপাশি যাত্রী, লঞ্চ শ্রমিক, চালকদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধার কথা শোনেন কোস্ট গার্ডের ঢাকা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম জানান, ঢাকা জোন ছাড়াও, খুলনা, চট্টগ্রাম ও মোংলা জোনের আওতাধীন গুরুত্বপূর্ণ নৌরুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্ট গার্ড।

বিশেষ করে ঢাকা-চাঁদপুর-বরিশাল রুট, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদী এবং গজারিয়া, ধরিশা, রূপসা, কর্ণফুলী, মোংলা, ভোলা ও বরিশালের লঞ্চঘাটগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নৌযান তল্লাশি করা হচ্ছে।

তিনি জানান, নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে প্রতিনিয়ত লিফলেট বিতরণ, মাইকিং এবং ঘাটে উপস্থিত যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করছে কোস্ট গার্ডের সদস্যরা।

Reneta

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ উপলক্ষ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে কোস্ট গার্ডের সদস্যরা। ঈদের আগে-পরে ২৪ ঘণ্টাই এই কার্যক্রম চলবে, যাতে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে নৌযাত্রা করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্ট গার্ডনৌ পথে নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT