চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেয়ায় দু’গ্রুপের সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর

এস কে রাসেল এস কে রাসেল
১২:৩৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
দু’গ্রুপের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর ও মারামারি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে হা হা রিঅ্যাক্টকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। এছাড়া ১০টি দোকান ভাঙচুর করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড কমলপুর মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকার দু-পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও পূর্বপাড়ার রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে মিলিয়ে দেন দোকান মালিক মানিক মিয়া। ঘটনার আধা ঘণ্টা পর দুই পক্ষ দা, বল্লম, লাঠি ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কমলপুর মধ্যপাড়ার সংঘর্ষকারীরা পূর্বপাড়ার ১০টি দোকান এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা উজ্জল মিয়াসহ ৫ জন আহত হয়েছেন।

Banglabid

স্থানীয় কমলপুর মধ্যপাড়ার আইনুল মিয়া বলেন, ফেসবুকে হা হা রিঅ্যাক্টের মতো সামান্য বিষয় নিয়ে কিছু কিশোর ঝগড়া করে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি। সংঘর্ষকারীরা অনেকগুলো দোকানের শাটার কুপিয়ে ভেঙে দিয়েছে।

পূর্ব পাড়া এলাকার কাজী মামুন বলেন, আমি একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ দেখি দু’পক্ষের কিছু বখাটে যুবক দা বল্লম লাঠি সোঠা নিয়ে ঝগড়া করছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় মধ্যপাড়ার কিছু বখাটে যুবক দোকানপাট ভাঙচুর করছে। আমি চেষ্টা করেছি ফিরিয়ে দিতে কিন্তু তারা আমার কথা শুনেনি। তারা সবাই কিশোর। এরা আমাদের এলাকার বেয়াদব ছেলেপেলে। দু-দিন যেতে না যেতেই তারা ঝগড়ায় লিপ্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানদার রিপন মিয়া ও বাচ্চু মুয়া বলেন, আমাদের কী অপরাধ। আমরা মসজিদে তারাবির নামাজে গিয়েছিলাম দোকান বন্ধ করে। এসে দেখি দোকানের শাটারগুলো কুপিয়ে ভেঙে দিয়েছে। এরা সব কয়টা কিশোর গ্যাংয়ের সদস্য। আমরা এদের বিচার চাই।

Reneta

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ বলেন, তুচ্ছ একটি ঘটনায় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ঝগড়া করেছে কিছু কিশোর গ্যাংয়ের পোলাপান। তারা অনেকগুলো দোকাপাট ভাঙচুর করেছে। বিষয়টি দুঃখজনক।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকাল বাসস্ট্যান্ড এলাকার দু-পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে। এখন পরিস্থিত শান্ত রয়েছে।

অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাংভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT