চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের ক্রিকেট লিগে দুই দলের হাতাহাতির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রেটি ক্রিকেট লিগে ম্যাচ চলাকালীন নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, খেলা চলাকালীন দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দেরকে প্রথমে উস্কানি দিতে থাকে রাজের টিমের সমর্থকরা। এরপর তাদের দলের লোকজন এসে দীপনের টিমের এক প্লেয়ারকে মাঠ থেকে তুলে নিয়ে টানাহেঁচড়া করতে থাকে।

দীপনের টিমের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে পড়ে এবং চেয়ার ছুঁড়াছুড়ি শুরু করে। এক পর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়।

Banglabid

দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা মনির হোসেন শিমুল। তিনড অভিযোগ তুলে বলেন, তারা বাইরে থেকে লোকজন এনে আমাদের উপর আক্রমণ শুরু করে। এটা কোন ধরনের সিসিএল খেলা?

অন্যদিকে, একই দলের আরেক খেলোয়াড় চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, রাজ ভাইয়ের টিম থেকে আমাদের দলের উপর আক্রমণ শুরু করে। আমাদের খেলোয়াড়দের মধ্যে একজনকে তুলে নিয়ে মারধর করতে শুরু করে। এরমধ্যে মৌসুমী হামিদ আঘাত পান।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল রাজের দলের কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে তার টিমের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। তারা বলেন, শুরুতে আমাদের উপর চড়াও হয়। পরিচালক রাজের টিমের সমর্থক নির্মাতা নিয়ামূল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে চেয়েছিলাম খেলা চলুক। সেইভাবে আমাদের দল খেলে জিতেছে। হাতাহাতির ঘটনায় আমাদের টিমের সাথে কথা বলে পরে মতামত জানাবো।

Reneta

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে তিন দিনব্যাপী সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ৮ টি দল অংশ নিয়েছে। শনিবার ফাইনাল ম্যাচ হওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট লিগনাটকলিড বিনোদনসিনেমাসিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT