চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ গোলের রোমাঞ্চে ফোডেনের দুই, হালান্ডের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দুদলের ৯ গোলের ম্যাচে সিটির হয়ে প্রিমিয়ার লিগে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়ে তারকা আর্লিং হালান্ড। জোড়া গোল করেছেন ইংলিশ তারকা ফিল ফোডেন।

প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ফুলহ্যামের মাঠে ৫-৪ ব্যবধানে জিতেছে সিটি। স্বাগতিকরা প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়ে এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে। পরে চার গোলে পিছিয়ে থেকে সিটির জালে আরও তিন গোল জড়ায় ফুলহ্যাম।

প্রথমার্ধের ১৭ মিনিটে ফুলহ্যামের জালে বল জড়ান হালান্ড। সঙ্গে বনে যান প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের মালিক। তিজানি রেইন্ডার্স ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মূহুর্তে ফোডেনের প্রথম গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

অবশ্য যোগ করা সময়ে এমিলি স্মিথ রোয়ের গোলে ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে ফোডেন করেন দ্বিতীয় গোলটি। ছয় মিনিট পর স্যানডার বার্জে নিজেদের জালে বল পাঠালে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

এরপর বাকি সময়ে সমতায় ফিরতে না পারলেও সিটির জালে একে একে তিনটি গোল পাঠায় ফুলহ্যাম। অ্যালেক্স লবি ৫৭ মিনিটে ও স্যামুয়েল চুকুয়েজে ৭২ ও ৭৮ মিনিটে করেন জোড়া গোল।

সিটি প্রথমার্ধে ফুলহ্যামের গোলপোস্ট মুখে আট শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধে চারটি শট নিয়ে লক্ষ্যে রাখে একটি।
প্রথমার্ধে মাত্র তিনটি শট নেয়া ফুলহ্যাম বিরতির পর সিটির গোলমুখে ৯টি শট পাঠায়। যার ছয়টি ছিল লক্ষ্যে।

Reneta

পেপ গার্দিওলার সিটি ১৪ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়তে আছে। শীর্ষে থাকা আর্সেনালের ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্লিং হালান্ডআর্সেনালগার্দিওলাপ্রিমিয়ার লিগফুলহ্যামফোডেনম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT