বাংলাদেশ

ঈদে ১০ দিনের ছুটি শেষে ঢাকা ফিরছেন নগরবাসী

ঢাকায় ফিরছেন ঈদ শেষে ছুটি কাটিয়ে মানুষ, ভিড় ও যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, যানজট ও ভিড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আজহার ১০ দিনের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়কে ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে দারুণ সময় কাটানোর কথা জানান তারা।

শনিবার ১৪ জুন শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে আসছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরে ভ্রমণের নির্দেশনা মেনে চলছেন অল্প সংখ্যক যাত্রী।

ছুটির শেষদিনে উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের সিরাজগঞ্জে লম্বা জ্যামে পড়তে হচ্ছে। দীর্ঘ সময় বাসে কাটাতে হচ্ছে তাদের।

তীব্র গরমের মধ্যে সড়কপথে পরিবহন সংকটের অভিযোগ যাত্রীদের। সেই সাথে অতিরিক্ত ভাড়া চাওয়ায় ভোগান্তির মধ্য দিয়েই ফিরতে হচ্ছে নগরবাসীকে।

বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত ভাড়া নেয়া বাসগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা গেছে।

অনেকে আবার পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকার বাইরে যাচ্ছেন। ফলে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার দুইদিকের রাস্তায় যাত্রীদের প্রবল চাপ।

তবে ট্রেনে ফেরা যাত্রীরা সময়মতো ভোগান্তি ছাড়াই ফিরেছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে বেশির ভাগ যাত্রীকেই মাস্ক পড়া বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

বিষয়:ঈদুল আজহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…