চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্স্ট সিকিউরিটি ব্যাংককে ১০০ কোটি টাকা দেবে সিটি ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

তারল্য সংকটে ভুগতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি)-কে ১০০ কোটি টাকা তারল্য সহায়তা দেবে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক।

এফএসআইবি বাংলাদেশ ব্যাংকের কাছে এই সহায়তার জন্য আবেদন করেছে, যেখানে সিটি ব্যাংককে সহায়তা প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, সিটি ব্যাংক সহায়তা দিতে সম্মত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। আবেদনটি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক দ্রুতই গ্যারান্টি প্রদান করবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান: সোমবার বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে এফএসআইবি’র অ্যাকাউন্টে সহায়তা পৌঁছে যাবে। সিটি ব্যাংকের পর্যাপ্ত তারল্য থাকায় তারা এই সহায়তা দিতে সম্মত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহে দশটি শক্তিশালী ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। সিটি ব্যাংকের এই পদক্ষেপ সেই ধারাবাহিকতায়।

এফএসআইবি’র গ্রাহকরা তারল্য সংকটের কারণে টাকা তুলতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

Reneta

এফএসআইবি’র চেয়ারম্যান আব্দুল মান্নান আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে সিটি ব্যাংক থেকে অর্থ পাওয়া যাবে।

নোট ছাপানো ছাড়াই ব্যাংকিং খাতের তারল্য সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শক্তিশালী ও দুর্বল ব্যাংকগুলোর মধ্যে এই ধরনের সমন্বয়ের প্রস্তাব দিয়েছিলেন।

সর্বশেষ এই অগ্রগতির আগেই সংকটে থাকা ৭টি ব্যাংক তারল্য সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংককে গ্যারান্টর হওয়ার জন্য আবেদন করেছে। এই ৭ ব্যাংক মিলে ২৫,০০০ কোটি টাকার বেশি নগদ অর্থ সহায়তা চেয়েছে।

আবেদন করা ৭ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ৭,৯০০ কোটি টাকা সহায়তা চেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এছাড়া, ইসলামী ও ন্যাশনাল ব্যাংক ৫,০০০ কোটি টাকা; এক্সিম ব্যাংক ৪,০০০; গ্লোবাল ইসলামী ৩,৫০০ কোটী টাকা; সোশ্যাল ইসলামী ব্যাংক ২,০০০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক ১,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে।

এখন পর্যন্ত পাঁচটি ব্যাংকের জন্য জামিনদার হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সহায়তার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।

চুক্তিবদ্ধ ব্যাংকগুলো আন্তঃব্যাংক বাজার থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকের কাছে জামিনের আবেদন জমা দেবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য সিটি ব্যাংকফার্স্ট সিকিউরিটি ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT