সিটি ব্যাংক মানুষের হাতে থাকা নগদ ডলার দেশেই ব্যাংকিং সিস্টেমে নেওয়ার জন্য বিশেষ সুবিধা চালু করেছে সিটি ব্যাংক। রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট-আরএফসিডি একাউন্টে এখন থেকে গচ্ছিত ডলারের বিপরীতে সুদের হার ৬ দশমিক ৮ শতাংশ। ডেবিট ও ক্রেডিট দু’ধরনের কার্ডের মাধ্যমেই আরএফসিডি একাউন্ট থেকে ডলার খরচ করতে পারবেন গ্রাহকরা। ৩১শে মার্চের মধ্যে সিটি ব্যাংকে একাউন্ট খুললে কার্ডের বার্ষিক ফি ও একাউন্ট রক্ষণাবেক্ষণ চার্জ আজীবন ফ্রি।







