চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ঈদের সিনেমা মুক্তির তৃতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ কমেনি। ঢাকার মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে এখনো টিকিটের চাহিদা চোখে পড়ার মতো। তবে হঠাৎ করেই সন্ধ্যার পর শো বন্ধের সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কারণে প্রথমে ব্লকবাস্টার সিনেমাস সন্ধ্যার পর শো বন্ধের ঘোষণা দেয়। এরপর পরিস্থিতি বিবেচনা করে একে একে একই পথে হাঁটে অন্যান্য মাল্টিপ্লেক্সও।

অবশেষে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস জানিয়েছে, আজ (রবিবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে। ফলে বিকেলের শোগুলোকেই দিনের শেষ প্রদর্শনী হিসেবে ধরা হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “সন্ধ্যার সময়টাই আমাদের পিক টাইম। মার্কেট বন্ধ থাকলে দর্শক আসার সুযোগও কমে যায়। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিকেল পর্যন্তই শো চালানো হবে এবং সন্ধ্যার পরের সব শো বন্ধ থাকবে।”

সরকারি নির্দেশনা মেনে রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, রবিবার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।

শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Reneta

অন্যদিকে মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, এখনো সিঙ্গেল স্ক্রিন হলগুলোর জন্য এমন কোনো সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, নাইট শোগুলো এখন বেশ ভালো চলছে। এই পিক টাইমে শো বন্ধ করলে তো আমাদের ক্ষতি। তবে যদি সবাই বন্ধ রাখে, তাহলে আমরাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।

সব মিলিয়ে, মাল্টিপ্লেক্সগুলো ইতিমধ্যেই সন্ধ্যার পর শো বন্ধ রাখলেও সিঙ্গেল স্ক্রিন হলগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ফলে দর্শকদের পাশাপাশি হল মালিকদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতি কতদিন চলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে বলেন, যেসব সিঙ্গেল স্ক্রিন চালু আছে সেগুলো শপিং মলে নয়। সরকার সন্ধ্যার পর শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সিঙ্গেল স্ক্রিনগুলো যেহেতু শপিং মলের বাইরে, তাই আমরা এখনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন সন্ধ্যার পর চলবে।

 

আরো পড়ুন: শপিং মল বন্ধের প্রভাব সিনেমা হলে, ব্লকবাস্টারের ‘জরুরি বিজ্ঞপ্তি’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসরকারি সিদ্ধান্তসিঙ্গেল স্ক্রিনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT