চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল যে দুই হলিউড ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

একই দিনে হলিউডের দুটি ছবি আসছে বাংলাদেশের পর্দায়। একটি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকড’ এবং অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’।

শুক্রবার (২২ নভেম্বর) ছবি দুটি মুক্তি পেল দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে।

জন এম চু পরিচালিত ‘উইকড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ, জেফ গোল্ডব্লামাম প্রমুখ।

অন্যদিকে, জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ।

আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরইমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে ‘উইকড’। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু।

স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামের স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ইউনিভার্সাল পিকচার্স এবং মার্ক প্ল্যাট, যারা দুজনেই স্টেজ মিউজিক্যাল প্রযোজনা করেছেন।

Reneta

আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি ‘রেড ওয়ান’। ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ক্যাপ্টেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়লিড বিনোদনসিনেমাস্টারস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT