চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে সিআইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। বিশ্বের পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

রোববার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিষয়টি অবহিত করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সিআইসি প্রধান আহসান হাবিব।

সিআইসি জানায়, জানুয়ারি ২০২৫ থেকে চলমান অনুসন্ধানে এখন পর্যন্ত ৩৪৬টি সম্পদের খোঁজ পাওয়া গেছে, যেগুলো বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে গড়ে তোলা হয়েছে। এ ছাড়া নয়টি দেশে ৩৫২টি বিদেশি পাসপোর্ট পাওয়া গেছে, যেগুলো বাংলাদেশিদের অর্থের বিনিময়ে সংগ্রহ করা হয়েছে।

পাসপোর্ট পাওয়া দেশগুলো হলো:
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক।

সিআইসি প্রধান জানান, বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়ার পর সংস্থাটির গোয়েন্দারা সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, “আমরা যা পেয়েছি, তা হিমশৈলের চূড়ামাত্র। আরও অনেক তথ্য রয়েছে, যেগুলোর বিশ্লেষণে সময় লাগবে।”

তিনি আরও জানান, অর্থ পাচারে জড়িত চক্র সেন্ট্রাল ব্যাংকের ডাটাবেজে নিজেদের লোক বসিয়ে তথ্য মুছে ফেলেছিল। তবে বর্তমানে সিআইসি মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করেছে।

Reneta

দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “দেশের অর্থনীতিকে যারা লুটপাট করেছে, তারা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছে।” তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়তে হলে এই লুটেরাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইসি, সিআইডি ও অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন এবং বলেন, “এই অনুসন্ধান আরও গভীরে এবং আরও বেশি দেশে বিস্তৃত করতে হবে।”

সরকারের পক্ষ থেকে সম্পদ ফিরিয়ে আনার সম্ভাব্য সব উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থ পাচারএনবিআরজাতীয় রাজস্ব বোর্ডসিআইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

পরবর্তী

সৌদিতে বিদেশিদের সম্পত্তির মালিকানায় ডিজিটাল আইডি ব্যবহারের অনুমোদন

পরবর্তী
ছবি: প্রতিনিধি

সৌদিতে বিদেশিদের সম্পত্তির মালিকানায় ডিজিটাল আইডি ব্যবহারের অনুমোদন

৯৮ বছর পর ভাস্কো ডা গামার বিপক্ষে সান্তোসের বড় হারের সঙ্গী নেইমার

নেইমারের অনুজ্জ্বল দিনে ৬ গোল হজম সান্তোসের

সর্বশেষ

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT