অপরাধ

আব্দুল্লাহ আল-মামুন ও জিয়াউল আহসানকে আনা হলো ট্রাইব্যুনালে

আব্দুল্লাহ আল-মামুন ও জিয়াউল আহসান ট্রাইব্যুনালে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল্লাহ আল-মামুন ও জিয়াউল আহসান ট্রাইব্যুনালে উপস্থিত, ছবি দুইজনের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্ট মাসের গণহত্যার অভিযোগে কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়। একইসাথে কাশেমপুর কারাগার থেকে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে।

তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের আটক রাখতে বলা হয়েছিল আদেশে। এর আগে ২০শে নভেম্বর অভিযুক্তদের হাজির করা হয়েছিল।

বিষয়:অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হাজির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…