বিনোদন

শুক্রবার আর্মি স্টেডিয়ামে কনসার্ট, থাকছেন কারা?

তারুণ্যের জয়গানে ‘চলো বাংলাদেশ’ কনসার্টের প্রস্তুতি সম্পন্ন

আর্মি স্টেডিয়ামে কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীরা আর্মি স্টেডিয়ামে কনসার্টে পারফর্ম করছেন, বিভিন্ন শিল্পীর ছবি ও নাম দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে অংশ নিচ্ছে টাইগাররা! আর তাদের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয়েছে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট – সুরের মূর্ছনায় হাজারো কণ্ঠে অনুপ্রেরণা দেয়া হবে বাংলাদেশের টাইগারদের।

বছরের বহুল প্রত্যাশিত এ কনসার্টটি আয়োজন করছে গ্রামীণফোন। লক্ষ্য দেশের তরুণদের মধ্যে ঐক্য, আবেগ এবং অনুপ্রেরণার চেতনাকে উজ্জীবিত করা। শুক্রবার (২০ অক্টোবর) কনসার্টটি আয়োজন করা হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।

‘চলো বাংলাদেশ’ কনসার্টে সংগীতপ্রেমীদের উন্মাদনাকে বাড়িয়ে তুলতে পারফর্ম করবে স্বনামধন্য জনপ্রিয় সব ব্যান্ড ও শিল্পীরা। যাদের মধ্যে রয়েছে আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, হাবিব ওয়াহিদ, নেমেসিস, প্রীতম হাসান, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পান্থ কানাই, হাসান, ওয়ারফেজ সহ অনেকেই।

কনসার্টটিতে অংশগ্রহণে বিনামূল্যে নিবন্ধন করা যাবে মাইজিপি অ্যাপের মাধ্যমে। টিকিট পোর্টালটি প্রতিদিন রাত ১২টায় চালু হবে এবং ১৯ অক্টোবর পর্যন্ত সীমিত সংখ্যক মানুষ কনসার্টে অংশগ্রহণে নিবন্ধন করতে পারবেন। কনসার্টটি মাইজিপি অ্যাপ ও এনটিভি -তে সরাসরি সম্প্রচার করা হবে।

বিষয়:আর্টসেল ওয়ারফেজ কনসার্ট ক্রিপ্টিক ফেইট নেমেসিস পান্থ কানাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…