২১ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শান্ত রেজা সাব্বির এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাকিল হোসেন শুভন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি। এর আগে গতকাল শুক্রবার উৎসব মুখর পরিবেশে ৭০ শতাংশ ভোটারের ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়।
নির্বাচনে সভাপতি পদে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শান্ত রেজা সাব্বির এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাকিল হোসেন শুভন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী গাজী তৌফিকুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সোহানা আকতার নির্বাচিত হন।
২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির যাত্রা শুরু হলেও এর আগে গঠিত কমিটিগুলোর পূর্বে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।







